Cookie ও Local Storage নীতি
ওয়েবসাইট: nurperfumes.bd
Nur Perfumes আপনার শপিং অভিজ্ঞতা উন্নত করতে আপনার ব্রাউজারে কিছু তথ্য সংরক্ষণ করে। এই নীতিতে বিস্তারিত জানানো হয়েছে আমরা কী সংরক্ষণ করি এবং কেন।
১. আমরা Traditional Cookies ব্যবহার করি না
আমাদের ওয়েবসাইট ট্র্যাকিং বা অ্যানালিটিক্সের জন্য কোনো cookie ব্যবহার করে না। পরিবর্তে আমরা আপনার ব্রাউজারের Local Storage ব্যবহার করি - যা শুধুমাত্র আপনার ডিভাইসে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে কোনো সার্ভারে পাঠানো হয় না।
২. আমরা কী সংরক্ষণ করি
ক) কার্ট তথ্য
Key:
nur_cart_v1আপনি কার্টে যোগ করা পণ্যের তালিকা (পণ্যের নাম, সাইজ, পরিমাণ ও দাম)।
উদ্দেশ্য: পেজ রিলোড করলেও বা পরে ফিরে আসলেও কার্টের পণ্য যেন মনে থাকে।
খ) উইশলিস্ট তথ্য
Key:
nur_wishlist_v1আপনি পছন্দ করা পণ্যের তালিকা।
উদ্দেশ্য: পছন্দের পণ্য সংরক্ষণ করে রাখতে, যাতে পরে সহজে খুঁজে পাওয়া যায়।
গ) অর্ডার ইতিহাস
Key:
nur_orders_v1সফল অর্ডারের সংক্ষিপ্ত বিবরণ - অর্ডার নম্বর, পণ্য তালিকা, মোট মূল্য ও তারিখ।
উদ্দেশ্য: আপনি যেন লগইন ছাড়াই আপনার পূর্বের অর্ডারগুলো দেখতে পারেন, এমনকি কয়েকদিন পরে ফিরে আসলেও।
৩. আপনার তথ্যের গোপনীয়তা
- সংরক্ষিত সব তথ্য শুধুমাত্র আপনার ডিভাইসে থাকে।
- কোনো তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করা হয় না।
- অর্ডার দেওয়ার সময় যে তথ্য (নাম, ফোন, ঠিকানা) সার্ভারে পাঠানো হয়, তা শুধুমাত্র অর্ডার প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়।
৪. কীভাবে সংরক্ষিত তথ্য মুছবেন
ব্রাউজারের Settings → Privacy → Clear browsing data → Cached images and files / Site data থেকে মুছে ফেলতে পারবেন। অথবা Developer Tools (F12) → Application → Local Storage → nurperfumes.bd থেকে নির্দিষ্ট entry সরাতে পারবেন।
৫. সম্মতি
আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি উপরোক্ত local storage ব্যবহারে সম্মতি প্রদান করছেন।